ঢাকাThursday , 29 January 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া -মেজর হাফিজ

Link Copied!

১১৪

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা):

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, জিয়াউর রহমান ছিলেন দেশের সবচেয়ে সৎ রাস্ট্রনায়ক। তার মৃত্যুর পর তার কোন স্থায়ী সম্পদ পাওয়া যায়নি। আমরা রাজনীতি করি শহীদ জিয়ার আদর্শ ধারণ করে। শহীদ জিয়ার পর দেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ভোলার লালমোহন উপজেলার লালমোহন সদর  ইউনিয়নের ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ আরো বলেন, আমি তিনবার মন্ত্রী সহ ৬ বার এমপি ছিলাম। কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমাদের প্রতিবেশি রাস্ট্র ভারত চায় না আমরা সুখে শান্তিতে থাকি। তারা চায় এ দেশকে তাদের প্রভাব ও প্রথাগত নিয়ন্ত্রণে রাখতে। আমরা স্বাধীন জাতি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে চাই, এটাই তাদের অপছন্দ। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।

লালমোহন ইউনিয়ন বিএনপির  সভাপতি খান সাহেবের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহিন পন্ডিতসহ   বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।