ঢাকাThursday , 14 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন

Link Copied!

৩০৫

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে বলেছেন, দেশের গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও স্বকীয়তা রক্ষায় এই কাউন্সিল গুরুত্বপূর্ণ ও শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি।

১৪ মে ২০২৬, বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে অপতথ্য, বিভ্রান্তি ও গুজব সমাজে দ্রুত ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মূলধারার সংবাদমাধ্যম, বিশেষ করে টেলিভিশন মিডিয়ার দায়িত্ব আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ দ্রুততার সাথে জনগণের সামনে উপস্থাপন করতে পারলে সমাজ ও রাষ্ট্র অপতথ্যের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা পাবে।

গাজী আতাউর রহমান বলেন, সংবাদমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি জাতির বিবেক, গণমানুষের কণ্ঠস্বর এবং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি। তাই সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিল কার্যকর ভূমিকা রাখবে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে।

তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা পালন করার মাধ্যমে গণমাধ্যম জাতিকে সঠিক পথ দেখাতে সক্ষম। এজন্য তিনি দেশের সকল টেলিভিশন সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিবৃতিতে তিনি নবগঠিত টেলিভিশন এডিটরস কাউন্সিলের সফলতা, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন এবং দেশের গণমাধ্যম জগতকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।