রেলের ভাড়া বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ রবিউল আলম। তবে লঞ্চের ভাড়া বাড়ানো হবে কি না, সে বিষয়ে আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শেখ রবিউল আলম বলেন, রেলের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে রেলের ভাড়া অপরিবর্তিত থাকবে।
তিনি আরও জানান, লঞ্চের ভাড়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জ্বালানি তেলের দামসহ পরিবহন খাতের বিভিন্ন ব্যয় বিবেচনায় নিয়ে লঞ্চের ভাড়া সমন্বয়ের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


