ঢাকাMonday , 5 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা

Link Copied!

১০৪

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৬ উপলক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্য়ন্ত ২২ দিন মেঘনা ও তেতুলিয়া নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দসহ উপজেলা বিভিন্ন অফিসের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন মেঘনা ও তেতুলিয়া ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিষেধাজ্ঞার সময় কোনোভাবেই যাতে ইলিশ আহরণ না হয়, সে বিষয়ে প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। মা ইলিশ রক্ষার এই কার্যক্রম সফল করতে জেলে, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ইলিশ আহরণ থেকে বিরত থাকতে হবে।
লালমোহন মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ করা হলে প্রজননের মাধ্যমে বিপুলসংখ্যক ইলিশের পোনা নদীতে যুক্ত হয়। পরবর্তী সময়ে এসব পোনা বড় হয়ে নদী ও সাগরে ইলিশের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে। তাই নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইলিশ টিকিয়ে রাখতে হলে নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।