ঢাকাSunday , 23 August 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় অধ্যাপক রফিক উল্লাহ সিকদার, মিরপুরে দাফন সম্পন্ন

Link Copied!

৩৮

দৈনিক আলোর বার্তা সম্পাদক, ‘দি ডেইলি স্টেট’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য অধ্যাপক রফিক উল্লাহ সিকদার আর আমাদের মাঝে নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৩ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক রফিক উল্লাহ সিকদার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে স্থানান্তর করে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের প্রথম জানাজা রবিবার রাত ৯টায় বাংলামোটর বড় মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ সেখানেই চিরনিদ্রায় শায়িত করা হয়।

তিনি দীর্ঘদিন ঢাকা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
অধ্যাপক রফিক উল্লাহ সিকদারের প্রয়াতে ঢাকা প্রেস ক্লাব সহ সাংবাদিকতা অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার ক্ষেত্রে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রফিক উল্লাহ সিকদার আলো নামেই বেশি পরিচিত এই গুণী মানুষটি তাঁর কর্ম ও অবদানের মধ্য দিয়ে সাংবাদিকতা অঙ্গনে গড়ে তুলেছিলেন নিজস্ব এক পরিচিতি ও শ্রদ্ধার আসন।তার মৃত্যু সংবাদপত্র ও সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর কর্মময় জীবন এবং সাংবাদিকতার ক্ষেত্রে রাখা অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তার রুহের মাগফিরাত কামনা করে শোকবার্তায় ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু গভীর শোক প্রকাশ করে বলেন, “আজ আমি আমার সাংবাদিকতা জীবনের পথপ্রদর্শক ও এক শ্রদ্ধেয় অভিভাবককে হারালাম। মহান আল্লাহর দরবারে দোয়া করি, মহান আল্লাহ তা’আলা যেন তাঁর জীবনের জানা-অজানা সকল ভুলত্রুটি ক্ষমা করে দেন, তার কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।