ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর -৩ আসনে ফরিদ আহমেদ মানিক’র বিজয়ে ভড়ঙ্গারচর গ্রামবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

মোঃ গিয়াস উদ্দিন গাজী।
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয় উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ভড়ঙ্গারচর গ্রামবাসীর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ আসর ইউনিয়নের শাহ মাহমুদ বাগদাদী (রাঃ) মাজার প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও তাঁর সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও জেলা বিএনপির সদস্য এস.এম বাকের খন্দকারের সুস্থতা কামনায় এলাকাবাসী দোয়া করেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন মল্লিক।
মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব গাজী, সহ-সভাপতি জহিরুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম হাজী, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক ইউসুফ গাজী, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম, সদস্য কাদির মিজি।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহাগ খান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম সর্দার, ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন মিজি, যুবদল নেতা আলাউদ্দিন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোঃ সোহাগ বেপারী, সদস্য হাবীব সর্দার, ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি শাকিল বেপারী, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হান খন্দকার, বিএনপি নেতা ফরিদ খন্দকার, মিজান বেপারীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।