আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ) এর হলরুমে এই সভা সম্পন্ন হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন মোঃ শাহাদাত হোসেন শাহীন এবং পুরো সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু।
সভার মূল কার্যক্রম ও বিশেষ মুহূর্তগুলো নিচে তুলে ধরা হলো
ঢাকা প্রেস ক্লাবের সদস্য হাফেজ মাওলানা মোঃ ছালাহ্ উদ্দিনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
আয়-ব্যয় ও কর্মপরিকল্পনা সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু ক্লাবের বিগত দিনগুলোর বিস্তারিত আয় ও ব্যয়ের হিসাব পেশ করেন। সেই সাথে ঢাকা প্রেস ক্লাবের আগামী দিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সবার সামনে তুলে ধরেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য শফিকুল ইসলাম কাজল, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু এবং সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ, কে, এম, আজিজুল হক।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আফসানা রহমান, জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক ও ঢাকা প্রেস ক্লাব সদস্য এস এম আবু তালেব, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবলুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান। এছাড়া নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকন, সদস্য মোঃ সানোয়ার হোসেন, মোঃ দুলাল মিয়া ও শাহাদাত হোসেন কামাল খান'সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ সভায় বক্তব্য প্রদান করেন।