ঢাকাTuesday , 6 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঢুকছে পাঠ্যপুস্তকে নবাব ফয়জুন্নেছা: শিক্ষামন্ত্রী

Link Copied!

৪৬

একাদশ শ্রেণিতে প্রথম ধাপের আবেদন গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও দেশের অনেক কলেজে বিপুলসংখ্যক আসন খালি রয়ে গেছে। নির্ধারিত আসনের বিপরীতে পর্যাপ্ত যোগ্য প্রার্থী না থাকাই এর মূল কারণ বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। এর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের সাময়িকভাবে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ বিষয়টি যুক্ত করা হচ্ছে। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা, খেলাধুলা ও কারিগরি শিক্ষাসহ চারটি নতুন বিষয় যুক্ত হতে যাচ্ছে।

পাশাপাশি শিক্ষার অগ্রদূত ও সমাজসেবক নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর জীবনগাঁথা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, শিক্ষায়, সংস্কৃতিতে ও ধর্মীয় প্রসারে নবাব ফয়জুন্নেছার অনন্য ভূমিকা রয়েছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ শুরু করেছে। ২০২৮ সালের পাঠ্যপুস্তকে তাঁর জীবনগাঁথা যুক্ত হতে পারে।

জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা একাধিক ইভেন্টে অংশ নিচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ড. মাহদী আমিন। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।