ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প মূল্যায়ন অনুষ্ঠিত।
পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের চলমান বহুমাত্রিক কার্যক্রমের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ (ক্যাম্প প্রশিক্ষণ) অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৫ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল হতে নায়েক, কনস্টেবল হতে এটিএসআই, নায়েক হতে এএসআই (সশস্ত্র) এবং এটিএসআই হতে টিএসআই পদে পদোন্নতির লক্ষ্যে এ ক্যাম্প প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার, ব্রাহ্মনবাড়িয়া জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা। এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল), কুমিল্লা জেলা, জনাব মোঃ আব্দুল করিম এবং আরআই পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া।