ঢাকাThursday , 28 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দেশে এখন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই; রয়েছে বাক স্বাধীনতা — স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

Link Copied!

১৩৩

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, দেশে এখন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই; রয়েছে বাক স্বাধীনতা ও সমাবেশ করার স্বাধীনতা। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে আর নিগৃহীত হতে হবে না বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন পৌরসভার আহমদ শাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মনে হচ্ছে আজকের এই দিনে আমরা সবাই মুক্তির আনন্দ উপভোগ করছি।”
দীর্ঘ প্রায় ২০ বছর পর নিজ জন্মভূমি ভোলার লালমোহনে ঈদের নামাজ আদায় করেন স্পিকার। এসময় স্থানীয় মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ঈদের নামাজ শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্পিকার দেশ-বিদেশের সকল মুসলমানের জন্য দোয়া কামনা করেন।
স্থানীয়দের মধ্যে স্পিকারকে কাছে পেয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর নিজ এলাকায় ঈদ উদযাপন করায় সাধারণ মানুষের মাঝেও আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।