বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যেগে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, সোমবার বেলা ১১ টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আশরাফুল ইসলাম, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার, নৌবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট মোঃ রাফি, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন, আমতলী বন্দর মাদরাসার অধ্যক্ষ মো: ইউনুষ আলী হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মো: রাসেল, শিক্ষা অফিসার মো: সফিউল আলম, বকুলনেছা মহিলা কলেজের প্রভাষক মো: জয়নাল আবেদিন, এনসিপির সমন্বয়ক মো: বায়জিদ, বি আরডিবি চেয়ারম্যান মাইন উদ্দিন মামুন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো: জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো: হায়াতুজ্জামান মিরাজ, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মহসিন মাতুব্বর (প্রমুখ)।