ঢাকাMonday , 29 December 2025
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-৫ এবং বরিশাল-৬ দুটি আসনে মনোনয়নপত্র জমা দেন মুফতী সৈয়দ ফয়জুল করীম।

Link Copied!

১৭২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক এবং সমর্থকদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা শেষে হাতপাখা মার্কার প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম সাংবাদিকদের জানিয়েছেন-এ দেশের মানুষের দীর্ঘদিনের আশা-আকাঙ্খা হচ্ছে নিরপেক্ষ নির্বাচন। তাই নির্বাচনে সংশ্লিষ্টগণকে নিরপেক্ষ থাকতে হবে। এজন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহবান করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।