আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আজ
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন করেন। পরিদর্শন কালে পুলিশ সুপার মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা করেন এবং দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিল।