ভোলার বোরহান উদ্দিন পৌর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যাগে বেগম খালেদা জিয়ার রুহের মাখফেরাত কামনা।
(আজ ১জানুয়ারি ২৬) আছর বাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালে মোনাজাতে অংশ নেন ভোলা -২ আসনে সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ। আরোও উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন বাকলাই, সিনিয়র সহ সভাপতি আলমগীর সরকার, বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক শাহবুদ্দিন বাচ্চু, ক্যাশিয়ার মোঃ নিরব হোসেন।এছাড়া বিভিন্ন ব্যবসায়ী, ধর্মপ্রান মুসুল্লি গন উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় বাজার মসজিদের খতিব মাও: মিজানুর রহমান।
এসময় দেশনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনায় করে দোয়া মোনাজাত করেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।