ঢাকাWednesday , 1 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার সুপারের বিরুদ্ধে একাধিক দুর্নীতি-অর্থ আত্মসাতের অভিযোগ

Link Copied!

৫৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার উত্তর কাজলাকাঠী দাখিল মাদ্রাসার সুপার মোঃ কবির উদ্দিন খানের বিরুদ্ধে জাল-জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও শিক্ষক-কর্মচারী নিয়োগের নামে লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, সুপার কবির উদ্দিন খান দীর্ঘদিন ধরে মাদ্রাসার জেনারেল ফান্ড ও রিজার্ভ ফান্ডের টাকা ম্যানেজিং কমিটিকে না জানিয়ে জাল ভাউচারের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করছেন। শিক্ষার্থীদের টেস্ট ফি, বেতন, ভর্তি ফি’র টাকাও তিনি আত্মসাৎ করেছেন বলে দাবি করা হয়।

মাদ্রাসার জেনারেল ও রিজার্ভ ফান্ডের টাকা জাল-জালিয়াতির মাধ্যমে উত্তোলন। ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষকদের টেস্ট ফি’র টাকা আত্মসাতের অভিযোগ।

৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগের কথা বলে দাড়িয়ালের হেলাল উদ্দিনের কাছ থেকে ৫ লক্ষ টাকা নেওয়া হয়েছে। সহ-সুপার পদে নিয়োগের আশ্বাস দিয়ে মাওলানা শাহ আলম, মাওলানা আবদুস সালাম ও শিক্ষক আবদুর রহিমের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে মোট ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ আনা হয়।

শিক্ষকদের টাইম স্কেল করিয়ে দেওয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। সহকারী শিক্ষক মোঃ দুলাল আকন ও হাবিব সিকদারের কাছ থেকে চেকের মাধ্যমে যথাক্রমে ১ লক্ষ ২৫ হাজার ও ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ।

প্রতি শিক্ষার্থীর কাছ থেকে বই দেওয়ার জন্য ৮০ টাকা করে এবং বার্ষিক পরীক্ষার এডমিট কার্ডের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রিজার্ভ ফান্ড জালিয়াতির ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এতে বর্তমান শিক্ষকরা চাঁদা তুলে রিজার্ভ ফান্ডের টাকা জমা দিয়ে কোটি টাকার লোনপত্র সৃষ্টি করেন। সুপারের দুর্নীতির কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে অভিযুক্ত মাদ্রাসার সুপার মোঃ কবির উদ্দিন খান এই অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেছেন,হেলাল নামের ব্যক্তিসহ আরও কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে যে ৫ লাখ টাকা নেওয়া বিষয়ে তারা আমার বিরুদ্ধে মামলা করুক। আমি মামলায় বুঝবো। তিনি আরও বলেন এ অভিযোগ তো বাকেরগঞ্জ ইউএনও কাছেও দিছে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।

রুপা নামে এক শিক্ষিকা মাদ্রাসায় মাসের পর মাস অনুপস্থিত এর বিষয়ে সুপার জানান, সে তো বিএড করছে তাকে কর্তৃপক্ষ ছুটি দিয়েছে সে বিষয়ে আমি কি বলবো।

মাদ্রাসার সভাপতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার জাহিদ সাহেব মাদ্রাসার সভাপতি আছেন। তার বাড়ি মাদ্রাসার পাশেই। খোঁজ নিয়ে দেখা গেছে বাকেরগঞ্জের শিক্ষা অফিসার জাহিদ তিনি রয়েছেন বানারীপাড়া উপজেলায় দায়িত্বে।

এবিষয়ে বানারীপাড়ায় কর্মরত শিক্ষা অফিসার জাহিদ সাহেবকে ফোন দিলে তিনি জানান, আমি ওই মাদ্রাসার কোন দায়িত্বে নেই বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এবিষয়টি নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা এলাকায় মানববন্ধন করায় কিছু শিক্ষার্থীর উপবৃত্তির টাকা না আসে সেজন্য শিক্ষার্থীদের উপবৃত্তির কন্টাক নাম্বার দেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিল্টন চন্দ্র পাল জানান,আমি বিষয়টি এখন আপনার মাধ্যমে জানলাম। অভিযোগটা পুনরায় আমাকে দিলে আমি তদন্ত করে দেখবো। তদন্ত করে যদি কোনো সত্যতা পাওয়া যায় তাহলে সেটার আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।