নওগাঁ জেলার মান্দা উপজেলাকে সামাজিক ও মানবিক উন্নয়নের পথে এগিয়ে নিতে যাঁর অবদান সর্বমহলে প্রশংসিত, তিনি ডা. ইকরামুল বারী টিপু। মানুষের কল্যাণ, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং অবকাঠামোগত উন্নয়নে তাঁর নিরলস ভূমিকা মান্দাবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের বর্দ্দপুর গ্রামে নবনির্মিত মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ–৪ (মান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, “ধর্মীয় প্রতিষ্ঠান শুধু ইবাদতের স্থান নয়, এটি নৈতিক শিক্ষা ও সামাজিক ঐক্য গঠনের অন্যতম কেন্দ্রবিন্দু। একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধকে সমুন্নত রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
এলাকাবাসীর প্রত্যাশা, ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে মান্দা উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন আরও বেগবান ও গতিশীল হবে।