ঢাকাSunday , 18 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ

Link Copied!

৩৯
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
শুধু ভালো ফলাফল নয়; শিক্ষার্থীদর মেধা, সৃজনশীলতা ও যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটিয়ে যুগোপযোগী শিক্ষায় এগিয়ে নেওয়ার প্রত্যয়ে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে প্রতিষ্ঠানের হলরুমে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি পর্যালোচনা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং পাঠদানে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সৃজনশীল চিন্তার প্রসারে বিভিন্ন বিষয় উঠে আসে। এ সময় শিক্ষার্থীদের কাক্সিক্ষত সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।