হিলফুল ফুজুল ডেস্ক। আগামীকাল রোববার সারাদেশে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধের ডাক দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, রোববার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগে এ কর্মসূচি পালিত হবে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন।
এর আগে শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগে অবস্থান নেন। সারারাত তারা শাহবাগে অবস্থান করেন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


