গত ০২/০৯/২০২৬ খ্রি. বিকাল ১৫.৩০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়ের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ কমিশনার মহোদয় শুভ জন্মাষ্টমী সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, র্যাব-৯, সিলেট; সিলেট সিটি কর্পোরেশন; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগর সিলেট, ইসকন সিলেট, জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।