ঢাকাSaturday , 4 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১০ জুলাই গণমিছিলসহ জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মাঠে থাকবে ইসলামী আন্দোলন – গাজী আতাউর রহমান

Link Copied!

২০৭

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের টাটকা। তারুণ্যের রক্ত, আহতদের আহাজারি এখনো আমাদের উদ্দীপ্ত করে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে আমাদের অগ্রগতি কাম্য মানের নয়। স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপকল্পে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম স্থবির হয়ে আছে। সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশকিছু অধ্যাদেশ অকার্যকর করে দেয়া হয়েছে, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না; যা মুক্তিকামী দেশবাসীর জন্য চরম হতাশার।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের রক্তকে বৃথা যেতে দেবে না। সেজন্য জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে মাঠে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনসমূহ।

তারই অংশ হিসেবে, ১০ জুলাই ২০২৬, শুক্রবার ঢাকায় দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই-এর নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হবে।

১৮ জুলাই: ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন।

১৯ জুলাই: ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

এবং ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসে দেশব্যাপী গণমিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও মাসব্যাপী,
১. জুলাই শহীদদের কবর জিয়ারত।
২. শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, আহত ও নির্যাতিতদের সাথে মতবিনিময়।
৩. জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্র আন্দোলনেন জুলাই পদযাত্রা।
৪. দ্রোহ ও জাগরণের জুলাই স্মরণে সংলাপ ও দোয়া মাহফিল।
৫. শরীয়াহ অনুমোদিত গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন।
৬. ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম উপস্থাপনে ছাত্র আন্দোলনের দেশব্যাপী জুলাই ডকুমেন্টারি প্রদর্শন।
৭. জুলাইয়ের সংগ্রাম ও লড়াইয়ের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে।

৪ জুলাই ২০২৬, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

আরও উপস্থিত ছিলেন দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক মোঃ আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), ইঞ্জিনিয়ার শেখ মারুফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ (এমপি), সদস্য (শৃঙ্খলা বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য (ওলামা বিভাগ) মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, সদস্য (ওলামা বিভাগ) মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আব্দুর রহমান, সদস্য মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, সদস্য (শৃঙ্খলা বিভাগ) অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ) আতিকুর রহমান মুজাহিদ, সদস্য মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়তুল্লাহ, সদস্য (অডিট বিভাগ) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য (ওলামা বিভাগ) মুফতি রেজাউল করীম আবরার, সদস্য (নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ) মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য মুহাম্মদ সেলিম মাহমুদ, সদস্য মুহাম্মদ আল ইকবাল সদস্য (শিল্প ও বাণিজ্য বিভাগ) কে এম বিল্লাল, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আবুল মোকাররম মো: কামাল উদ্দীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।