প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর রংপুর আগমন উপলক্ষে ১৮ অক্টোবর ২০২৬ রংপুর মহানগর যুবদলের উদ্দ্যেগে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন এর সভাপতিত্ব এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন,সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মিঠু। প্রধানমন্ত্রীর আগমনে যেন শৃংখলতা বজায় থাকে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সকলে মিলে সহযোগিতা করে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি রংপুর মহানগরীর তালিকাভূক্ত ৩৩ টি ওয়ার্ডে ১৬৪ টি পূজামন্ডপে মহানগর যুবদলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কমিটি গঠন করা হয়,তারা প্রত্যেকটি পূজা মন্ডপের দায়িত্বে প্রতিনিধিদের সাথে সমন্বয় করে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সার্বিক পরিস্থিতি সুষ্ঠ ও স্বাভাবিক যেন থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন। আর যুবদলের স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে স্ব স্ব থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সমন্বয় করে মনিটরিং করবেন।