গিয়াস উদ্দিন গাজীঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং, ২নং ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য জনাবা মুক্তা বেগমের বড় ছেলে জারিফ এক ভয়াবহ বিদ্যুৎ দুর্ঘটনার শিকার হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীর গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
জারিফকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। ছেলের এমন কঠিন সময়ে তার মা মুক্তা বেগম সহ পরিবারের সকল সদস্য মানসিকভাবে ভেঙে পড়েছেন।
পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও শাহমাহমুদপুর ইউনিয়নবাসীর কাছে জারিফের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
আসুন, আমরা সকলে মিলে জারিফের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। আমিন।