ঢাকাTuesday , 5 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে জাল টাকার মহাজন কাউছারসহ তার সহযোগী গ্রেফতার

Link Copied!

১৫৯

আবুল কালাম আজাদ।

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে জাল টাকার ‘বড় মহাজন’ হিসেবে পরিচিত কাউছারকে তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি-দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকার জাল নোট, জাল টাকা তৈরির সরঞ্জাম ও মেশিন জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সোমবার রাত ১০টা দিকে কেরানীগঞ্জ থানাধীন ভাঙ্গনা মুজিবনগর এলাকার একটি বাড়ির ৩ তলা থেকে মো. কাউছার (৫০) ও তার সহযোগী মো. কামাল (৫১)-কে গ্রেফতার করা হয়।

এ সময় কাউছারের কাছ থেকে ৬ লাখ এবং কামালের কাছ থেকে ২ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদে একটি ইপসন কালার প্রিন্টার, একটি হ্যান্ড সিলার মেশিন এবং জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত তিনটি কাঠের ফ্রেমযুক্ত ডাইস উদ্ধার করে জব্দ করা হয়।
তিনি আরও জানায়, গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে সাতটি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।