ঢাকাTuesday , 22 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জানা গেল এইচএসসির ফল প্রকাশ কবে

Link Copied!

১৩৮

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘চলতি বছরের নভেম্বর মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। ফল প্রস্তুতে আমাদের কাজ চলমান রয়েছে।

এ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম অঞ্চলের পরীক্ষা গ্রহণে দেরিতে নেওয়া হলেও ওই অঞ্চলের ফলাফল প্রস্তুতে অতিরিক্ত পরীক্ষক নেওয়া হয়েছে। আশা করছি সম্ভাব্য সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব।’

জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ২ জুলাই থেকে শুরু হয়ে চলে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টে শেষ হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা চলতি মাসের ৯ তারিখে শেষ হয়েছে।

এ বছর সাধারণ, মাদ্রাসা ও কারিগরির মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।