ঢাকাMonday , 5 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Link Copied!

৯৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন” প্রতিপাদ্যে ভোলার লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষ্যে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। র্যা লি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জিয়াউল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন,
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষকরা নানা সমস্যা থাকা সত্ত্বেও জ্ঞান-বিতরণের মহান কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে। শিক্ষকদের অনেক বঞ্চনা আছে, আছে পাওয়া না-পাওয়ার বেদনা। একজন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে যে আন্তরিক সম্মান ও ভালোবাসা পান, তার সঙ্গে পৃথিবীর অন্য কিছুর তুলনা হতে পারে না। আর তাই আমরা এই পেশাটাকে অন্য কোনো পেশার চেয়ে কোনোমতেই ছোট মনে করি না। আজ মনের গভীর থেকে বিশ্বের শিক্ষকগণকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার আলোয় আলোকিত হোক আপনাদের জীবন ও কর্ম, আপনাদের আলোকে আলোকিত হোক গোটা জাতি। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনও ননএমপিও। এসব প্রতিষ্ঠানের শিক্ষকগণ অতি কষ্টে জীবনযাপন করছেন। এতে বিশ্ব শিক্ষক দিবসের অঙ্গিকার ব্যহত হচ্ছে। তাঁদের এমপিওভুক্তিকরণ এখন সময়ের দাবি।
বিশ্ব শিক্ষক দিবসে সকল এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদরাসা জাতীয়করণ করার জন্য বৈষম্য বিরোধী ও বর্তমান শিক্ষাবান্ধব সরকারের নিকট লালমোহন উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি।
র্যা লি ও আলোচনা সভায় লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।