লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো- ন, ১৯-৫৬৪৬। স্থানীয়দের ধারণা, ভ্যানের মধ্যে থাকা তেল গুলো চোরাইকৃত। বৈধ তেল থাকলে ড্রাইভার পালিয়ে যেত না। লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। তেল ভর্তি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে গেছে চালক। কাভার্ড ভ্যানের মধ্যে ২৭টি তেলের ড্রাম...
১০১
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন রোডের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো- ন, ১৯-৫৬৪৬। স্থানীয়দের ধারণা, ভ্যানের মধ্যে থাকা তেল গুলো চোরাইকৃত। বৈধ তেল থাকলে ড্রাইভার পালিয়ে যেত না।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে। তেল ভর্তি কাভার্ড ভ্যানটি রেখে পালিয়ে গেছে চালক। কাভার্ড ভ্যানের মধ্যে ২৭টি তেলের ড্রাম রয়েছে। এগুলো খালি না ভর্তি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাভার্ড ভ্যানের মধ্যে কি পরিমান তেল রয়েছে এবং গাড়িটি কোথা থেকে এসেছে এবং কোথায় যাবে তা এখনো সুস্পষ্ট নয়। অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।