ঢাকাWednesday , 14 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিভাগের উন্নয়নে স্পীকারের সাথে মতবিনিময় বরিশাল বিভাগ সমিতির নেতৃবৃন্দের

Link Copied!

৩০

১৪ অক্টোবর (বুধবার) সকাল ১০.০০ ঘটিকায় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সাথে বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু’র নেতৃত্বে ৭ সদস্য প্রতিনিধিদল সাক্ষাৎ করে মত বিনিময় করেন। এ সময় বরিশাল সমিতির নেতৃবৃন্দ মাননীয় স্পীকারের নিকট বরিশাল বিভাগের উন্নয়নে বিভিন্ন দাবী দাওয়া তথা ভাঙ্গা – কুয়াকাটা ৬ লেন সড়ক নির্মান, ঢাকা – ভাঙ্গা – বরিশাল – কুয়াকাটা রেললাইন স্থাপন, বরিশাল – ভোলা সেতু নির্মাণ, বরিশাল – ভোলা সড়ক নির্মান এবং ভোলার গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহের ব্যবস্থাসহ বিভিন্ন দাবি বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করা হয়। নেতৃবৃন্দ মাননীয় স্পীকার এর নিকট সমিতি কর্তৃক প্রকাশিত শের ই বাংলা এ কে ফজলুল হক এর স্মরনে স্মরনিকা হস্তান্তর করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এ সময়ে সমিতির সহ-সভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত উল ইসলাম, সমিতির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ শাহ আলম, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক এডভোকেট রুবেল হাওলাদার, সদস্য সচিব ও সমাজকল্যাণ সম্পাদক মো: আবুল কালাম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুর রাজ্জাক, নির্বাহী সদস্য ও অবসরপ্রাপ্ত জেলা জজ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।