শিক্ষার্থী স্বার্থরক্ষাকারী সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম এর সভাপতি মো: জিয়াউল কবির দুলু ও সাধারন সম্পাদক মো: সেলিম মিয়া ৩১ অক্টোবর বিকালে এক যুক্ত বিবৃতিতে এইচএসসি পরীক্ষার ফলাফলের বিপর্যয়ে গভীর উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করে বলেন এই ফলাফলে সারাদেশের অভিভাবকরা উদ্বিগ্ন ও হতাশ। সন্মানিত শিক্ষক সমাজের একাগ্রতা ও শিক্ষার মান উন্নয়নে আন্তরিকতার অভাব এবং পরীক্ষার্থীদের লেখা পড়ার প্রতি অবহেলাই এ ধরনের ফলাফল বিপর্যয়ের কারন। কোন বাবা মা অভিভাবকেরই প্রত্যাশা নয় তার সন্তান পরীক্ষায় অকৃতকার্য হউক। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ২ বছর পড়ানোর পর কোন শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে এবং পরবর্তীতে আবার পরীক্ষায় অংশ নিতে আর্থিক ভাবেই ক্ষতিগ্রস্ত হয় এবং মানসিক চাপে অনেকেই পড়াশোনা আগ্রহ হারিয়ে ফেলে। ফলে এরা নিয়মিত শিক্ষা থেকে ঝরে পড়ে। নেতৃদ্বয় ফেল করা শিক্ষার্থীকে এক মাসের মধ্যে ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানান। পাশাপাশি অকৃতকার্য পরীক্ষার্থীদেরকে আরও অধ্যবসায়ের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার পরামর্শ দেন। তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরীক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংস করা হয়েছিল। বর্তমান সরকার সে অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছেন বিধায় প্রকৃত নম্বর প্রাপ্তির ভিত্তিতেই ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। নেতৃদ্বয় শিক্ষার্থীদের লেখা পড়ার দিকে আরও বেশি মনোনিবেশের জন্য কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়ে পরীক্ষার ফলাফল বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে মনে করেন এবং শিক্ষকদের কে শ্রেণিতে আরও মনোযোগী ও আন্তরিকতার সাথে পাঠদানের অনুরোধ জানান।


