ঢাকাThursday , 29 January 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে – মেজর হাফিজ

Link Copied!

১১৩

নিজস্ব সংবাদদাতা, লালমোহন (ভোলা) :
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরে শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে। নির্বাচিত সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে।
বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ১৬ বছর ছিল দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ  ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে বসে আওয়ামীলী নানা ষড়যন্ত্র করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক-যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।