ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণী অধ্যাপিকা দিলারা হাফিজের ইন্তেকাল

হিলফুল ফুজুল ডেস্ক।
মার্চ ২৮, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

৪৮

হিলফুল ফুজুল ডেস্ক।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এর সহধর্মিণী শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি অধ্যাপিকা দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানীয় সময় সকাল ১১ টা ২৯ মিনিট চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার লাশ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। আগামী সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট সেন্টাল জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।