এস এম নাসির মাহমুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বারোটা পর্যন্ত আমতলী পৌর শহরের হাসপাতাল রোর্ড সংলগ্ন পটুয়াখালী – কুয়াকাটা মহাসড়ক পটুয়াখালী-কুয়াকাটা-নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়া সাফাত এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর একটি সেকশন, আমতলী থানা পুলিশের তিনজন সদস্যসহ যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।
এ সময়ে চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটর সাইকেল ১২৭টি,বাস ৩৩ টি,প্রাইভেট কার ০৯ টি, ট্রাক ০৯ টি, মাইক্রোবাস ১৯টি, সিএনজি ২ টি, মাহিন্দ্রা ৪ টি তে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিকালে ৫ টি মামলার বিপরীতে এগারো ১৬৫০০/ (হাজার পাঁচশত) টাকা জরিমানা এবং বৈধ কাগজপত্র না থাকায় ১ টি মোটর সাইকেল জব্দ করে আমতলী থানায় নিয়ে আসা হয়। উল্লেখ্য,উক্ত চেকপোস্ট চলাকালীন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।