গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সুজন গাজীপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইফতেখার শিশির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে গাজীপুর ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজানুর রহমান মিলনকে আহ্বায়ক এবং শিক্ষক, সাংবাদিক, লেখক ও কলামিস্ট বাদশাহ আব্দুল্লাহকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— নূরুল আমীন সিকদার, কাজী বোরহান উদ্দিন, মো. সাইদুর রহমান, ফজলুল হক মোল্লা সেলিম, উম্মে কুলসুম শিল্পী, কবির হোসেন সরকার, হাবিবুর রহমান মিলন, মো. আকতার হোসেন ও বিশ্বজিৎ বর্মন।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা জানান, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, নাগরিক অধিকার এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে সুজনের কার্যক্রমকে আরও বেগবান করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।