এস এম নাসির মাহামুদ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলার ২ নং কুকুয়া ইউনিয়নের ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমে ঘুষ দাবি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় মহিষকাটা বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক কৃষক ও ভূমি মালিক অংশগ্রহণ করেন।
উপজেলা সেটেলমেন্ট কার্যালয় সূত্রে জানা গেছে, কুকুয়া ইউনিয়নের ২০১৬ সালের জুলাই মাসে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই জরিপ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে এক ব্যক্তির জমি অন্যের নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ করে আসছেন ভূমি মালিকরা।
বর্তমানে এসব অভিযোগ ব্যাপক আকার ধারণ করায় এবং অনিয়ম বন্ধের দাবিতে শুক্রবার বিকালে সহস্রাধিক কৃষক মহিষকাটা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্থানীয় কৃষক মো,আলী আকব্বর এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক মো,নজরুল মাতুব্বর, মো,রসায়ান মুরাদ,ছালাম সিকদার, মো,রুহুল আমিন,জয়নাল সিকদার সহ আরো অনেকে,বক্তারা অভিযোগ করেন, আমতলী উপজেলা সেটেলমেন্ট অফিসে ডিজিটাল ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ঘুষের বিনিময়ে একজনের জমি অন্যজনের নামে রেকর্ড করে দিচ্ছেন। এছাড়া একটি খতিয়ানকে অযৌক্তিকভাবে একাধিক খতিয়ানে বিভক্ত করে পরে তা সংশোধনের জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। তাদের দাবি, টাকা ছাড়া অফিসে কোনো কাজই হচ্ছে না
”কৃষক নজরুল মাতুব্বর বলেন এই জরিপের বিরুদ্ধে ২০১৬ সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে একটি মামলা করেছি, মামলাটি চলমান আছে। যার নম্বর ৪৮৬৫, হাই কোট বিভাগ জরিপের বিরুদ্ধে ২০১৭ সালের জানুয়ারি মাসে রুল জারি করে জরিপ বন্ধ করে দেন। হাইকোর্টের আদেশ অমান্য করে জরিপ কর্তৃপক্ষ ৮/১০ দিন পূর্বে পুনরায় জরিপ কার্যক্রম চালু করলে স্থানীয় কুকুয়া ইউনিয়নের সহস্রাধিক কৃষক মিলিত হয়ে মহিষকাটা বাজারে জরিপ বন্ধের জন্য ঘন্টা ব্যাপী মানববন্ধন পালন করেন।
এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সেটেলমেন্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে কথা বলা হবে।