আবুল বাশার, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিনে চলাচলের রাস্তা প্রশস্ত করার দাবিতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এলাকাবাসী প্রায় ঘন্টা ব্যাপী বিক্ষোভ ও রাস্তা অবরোধ করে রাখে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

রবিবার ৫ জুলাই দুপুরে ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার সাধারণ মানুষ হাসপাতালের সামনের রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। একই সাথে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্লেকার্ড বহন করে। ফলে পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যায়।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, গত আঠারো মাস ধরে আমরা আমাদের এলাকার রাস্তাটির প্রবেশ মুখ প্রশস্ত করার দাবি জানিয়ে আসছি। প্রশাসনের লোকজন, স্থানীয় এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলেই আমাদের আসার বাণী শুনালে বাস্তবে কোন কাজ হয়নি। অথচ আমরা আমাদের ঘরবাড়ি ভেঙে রাস্তা প্রশস্ত করার জন্য সুযোগ করে দিয়েছি। রাস্তার মুখে একটি ভবন রাস্তার প্রবেশ মুখে বাধার সৃষ্টি করে। দুই ফিট ভেঙ্গে প্রশস্ত করার জন্য স্থলে এমপি হাফিজ ইব্রাহিম নির্দেশ দিলেও স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা না নিয়ে আয় সাধারণ মানুষ খুবই ফেটে পড়ে। ঝড় বৃষ্টি উপেক্ষা করে নারী শিশু পুরুষ রাস্তায় নেমে আসে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

এদিকে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান এবং উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবিরসহ নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্তরে পৌঁছে।

এ সময় তারা আন্দোলনকারীদের সাথে আলাপ-আলোচনা করে তাদের রাস্তাটি প্রশস্ত করে দেয়ার যে দাবি তা মেনে নেয়। ফলে ঝড় বৃষ্টির অপেক্ষা করে আন্দোলনরত এলাকাবাসী তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য বোরহান উদ্দিন পৌরসভার ৫ নং ওয়ার্ডের অন্তত পাঁচ থেকে ছয় হাজার মানুষ দুই ফুট রাস্তা প্রশস্ত না করার কারণে ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স প্রবেশ করতে পারেনা। এর ফলে চরম দুর্ভোগের পরে ওই এলাকার মানুষ।