মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের পৃথক অভিযানে মোট ৬ জন আসামিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, অভিযানে জিআর (GR) ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও ৩ জন আসামিকে পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।