হাবিবুর রহমান লক্ষীপুর প্রতিনিধিঃ

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর রূপসা ও গোয়ালভাওর শাখার উদ্যোগে গতকাল ১২০ জন কৃষকের মাঝে উন্নত মানের আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেকের ফরিদগঞ্জ এরিয়া ম্যানেজার মো. শহিদুল ইসলাম। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, উন্নত জাতের বীজ ব্যবহার করলে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন। তিনি কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কোডেকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কৃষিবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার জন্য কোডেক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।