আবুল বাশার ভোলা প্রতিনিধি : :
ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালাপুর ৩নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী জাবেদ আলী (২০) পিতা মৃত রফিক কে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।

২৭শে জুলাই ২০২৬ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নির্দেশে এএসআই মোঃ নাজির হোসেন (নিঃ) সংঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির
এবং RAB-3 হাতিরঝিল ক্যাম্পের সহায়তায় ২৮ শে জুলাই আসামীকে ঢাকার ছায়েদাবাদ এলাকা হইতে গ্রেফতার করা হয়।

উল্লেখ থাকে যে কুমিল্লা সদর থানার জি, আার নং ১৮৫/ ২১ এর মাদক মামলার ১০ বছরের সাজা হয়। দীর্ঘ দিন যাবৎ সে পলাতক রয়েছে। তথ্য প্রযুক্তি ও RAB -3 সহায়তায় আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

২৯শে জুলাই ২০২৬ ইং তারিখে বোরহান উদ্দিন থানায় নিয়ে আসা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।