মস্তু মিয়া বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

রবিবার ০২ আগস্ট ০৮/২০২৬ সময় ২:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় ১ টি সাদা প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে শুল্ক ফাকি দিয়ে অবৈধভাবে আনা ১৪২ (একশত বিয়াল্লিশ) পিস ভারতীয় কাতান শাড়ি ও ০১ টি SAMSUNG এন্ড্রয়েড মোবাইলসহ ২ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:
১। সদেশ পাল
পিতা- সমবেশ পাল
সাং-আনন্দ পুর
থানা- চুনারুঘাট
জেলা -হবিগঞ্জ
২। কামাল হোসেন
পিতা- মৃত আমির হোসেন
সাং-নরসিংহেরগাও
থানা- চুনারুঘাট
জেলা –হবিগঞ্জ।

এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।