হাবিবুর রহমান কমলনগর লক্ষীপুর প্রতিনিধিঃ
আসন্ন হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে হাজিরহাট ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি লক্ষীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “আপনাদের মূল্যবান সমর্থন, পরামর্শ ও দোয়া নিয়ে আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”
এ সময় তিনি ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে হাজিরহাট ইউনিয়নের উন্নয়নকে আরও এগিয়ে নিতে সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখেন।