মোঃ বেল্লাল হোসাইন নাঈম,স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নে মাদক এবং জুয়া বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

শনিবার (২৯আগষ্ট) বিকালে মোহাম্মদপুর ইউনিয়ন পাল্লা বাজারে সংক্ষিপ্ত সমাবেশ শেষে র‍্যালি পাল্লা বাজারে প্রদক্ষিণ করে।

পাল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি, ইউনিয়ন যুবদলের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ চৌধুরী, আনিছ আহমেদ হানিফ, সদস্য নুরুল হুদা পিন্টু, বেল্লাল হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন (পশ্চিম অঞ্চল) বিএনপির সাবেক সভাপতি নুর নবী ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কবির নাজমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন কিরণ প্রমুখ।

র‌্যালিতে উপস্থিত ছিলেন চাটখিল থানার তদন্ত ওসি দেবাশীষ, উপজেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন পলাশ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান কোম্পানি, ইউনিয়ন যুবদলের নেতা আবুল বাশার, শাহীন,পলাশ, আব্দুল মান্নান
সহ সর্বস্তরের জনগণ এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মাদক ও জুয়া বিরোধী সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপর। মাদকের কারণে তরুণ প্রজন্ম বিপথগামী হওয়ার পাশাপাশি চুরি, ছিনতাই, সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অপরাধও বৃদ্ধি পায়। তাই মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। নিজ নিজ এলাকায় মাদক সংক্রান্ত তথ্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের প্রতিটি স্তর থেকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। কারণ শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়; প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ।

বক্তারা আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লড়াই কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়-এটি পুরো সমাজের সম্মিলিত দায়িত্ব। নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি, পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকার সমন্বয়ে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।