নওগাঁ জেলা প্রতিনিধি। শনিবার (২৭ ডিসেম্বর) বাদ মাগরিব নওগাঁ জেলার মান্দা উপজেলার ১০নং নূরুল‍্যাবাদ ইউপির কাঁঠালতলী মোড়ে স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তন উপলক্ষ‍্যে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এ উপলক্ষ‍্যে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
১০নং নূরুল‍্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁ জেলা বিএনপির সদস‍্য তরিকুল ইসলাম, জাতীয়তাবাদী সমবায় দল নওগাঁ জেলা শাখার সিনিয়র সভাপতি ও মান্দা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন মুরাদ। জিয়া সাইবার ফোর্স মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন (সুমন)।শ্রমিকদল মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ‍্যুৎ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দল মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক শামীম হোসেন। কৃষকদল নূরুল‍্যাবাদ ইউনিয়ন শাখার সভাপতি কাজেম উদ্দীন কবিরাজ, জিয়া সাইবার ফোর্স নূরুল‍্যাবাদ ইউনিয়ন শাখার সভাপতি মনিবুর রহমান দুখু, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ। সমবায় দল নূরুল‍্যাবাদ ইউনিয়ন শাখার মহিল‍া বিষয়ক সম্পাদক ইন্নাতুন নেছা, মহিলা বিষয়ক সম্পাদক বিলকিস বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমা বেগম, অর্থ সম্পাদক শাহিদা বেগম। যুবদলের সাধারণ সম্পাদক আবু তালেব পাইকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব‍্য রাখেন কলেজ শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আঃ মান্নান শাহ, সমবায় দলের মান্দা উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুবদল মান্দা উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে তারেক রহমানের ৩১দফা বিশেষ করে ফ‍্যামিলি কার্ড নিয়ে ব‍্যাপক আলোচনা অন্তে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেও এলাকার সাধারণ মানুষের ব‍্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলে। ১০নং নূরুল‍্যাবাদ ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সার্বিক সহযোগীতায় ছিলেন যুবদল নেতা বুলবুল আহম্মদ, ইন্তাজ আলী, সমবায় নেতা আমিনুল ইসলাম, শ্রমিক নেতা ইদ্রিস আলী, জিয়া সাইবার ফোর্সের আনোয়ার হোসেন, বিএনপি নেতা আঃ রশিদ সর্দার, আঃ রশিদ মন্ডল, বাকিশাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।