ব্রাহ্মণবাড়িয়ার জেলা কসবায় পুলিশের অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি হলুদ রঙের মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টা ৪০ মিনিটে কসবা থানার সাব-ইন্সপেক্টর সাগর হালদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কসবা উপজেলার কুটি ইউনিয়নের আতকাপাড়া এলাকায় বোতল ফ্যাক্টরির পাশের মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় ৭৫ কেজি গাঁজা, একটি হলুদ রঙের মিনি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট-মেট্রো-ন-১১-৯৭১৮) এবং গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, কসবা উপজেলার আতকাপাড়া এলাকার ৫নং ওয়ার্ডের মৃত লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া রবিন (২৬) এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মুকিমপুর (মাধবপুর) এলাকার মো. শাহজাহানের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ সিজান (২১)।

পুলিশ জানায়, গাঁজা নিজ হেফাজতে রেখে বহন করার অপরাধে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।