​নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে তারাব পৌরসভা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে অত্যন্ত সফল ও সার্থক করে তোলেন।
​মঙ্গলবার আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে তারাব পৌরসভা যুবদলের নেতাকর্মীরা সুসংগঠিত ও উৎসবমুখর পরিবেশে বিশাল বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।
​অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিতে অংশগ্রহণকারী ও কঠোর পরিশ্রমকারী সকল নেতাকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনেও জাতীয়তাবাদী দলের সকল রাজপথের কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তারাব পৌরসভা যুবদল এভাবেই ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করবে।
​শুভেচ্ছান্তে,
​মোঃ আফজাল কবির
সংগ্রামী আহ্বায়ক, তারাব পৌরসভা যুবদল
​মোঃ আরিফুল ইসলাম আরিফ
সুযোগ্য ও সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, তারাব পৌরসভা যুবদল