বিজয়নগরে বামুটিয়া ১২২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০১ আসামি গ্রেফতার।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১২২ কেজি গাঁজাসহ মো. রিপন মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
​আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর ভোর ৪ টা ৫০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ টিম বামুটিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি রিপন মিয়ার বসতঘরের ভেতর তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ—১২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা মূলে গাঁজাগুলো জব্দ করা হয়।
​গ্রেফতারকৃত মো. রিপন মিয়া বিজয়নগর উপজেলার বামুটিয়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জেলা পুলিশের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে