মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক অভিযানে উদঘাটিত মামলার তথ্য

আজ রবিবার ০১ নভেম্বর ১১/২০২৬ তারিখে ঘটনার
সময়ঃ ১২:৩০ থেকে ১৩:০০ ঘটিকা।
ঘটনাস্থল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানাধীন কোড্ডা বড় ব্রীজের পূর্বপাশে আখাউড়া বাইপাস হতে সুলতানপুরগামী রাস্তার উপর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

আসামীর নাম ও ঠিকানাঃ ১। লিপা বেগম প্রঃ আলো (২৬) গ্রেফতার, পিতা- মৃত সাইফুল ইসলাম, স্বামী-সাব্বির মোল্লা, মাতা-মোসা: হামিদা প্র: হাসিনা, সাং- বড় বাড়ী, করাটিয়া, ডাকঘর-আতলাপুর বাজার-১৭১০, থানা-রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। ২। রুবিনা বেগম (২৬) গ্রেফতার, পিতা-মো: আলমগীর, মাতা-পিয়ারা, উত্তর বিশিল, শাহ আলী, ০৮ নং ওয়ার্ড, থানা-শাহ আলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা। উভয়ের বর্তমান ঠিকানা-বেড়িবাধ, পুরা বস্তি, মিরপুর-১১ থানা-পল্লবী, ০৮ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা।

উদ্ধারকৃত আলামত:
গাঁজা ০৪(চার) কেজি।

আসামীর সংখ্যা ০২(দুই) জন।
আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত* মামলার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।