রাজনীতির মহাকাব্য, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, আপসহীন নেত্রী, দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ভোলার লালমোহনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রেজাউর রহমান শাহীন, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দোয়া মাহফিল পরিচালনা করেন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।