৪৯ নওগাঁ–৪ (মান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপুর মূল বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করা এবং মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও দলবিরোধী তথ্য প্রচারের অভিযোগে মান্দা থানা বিএনপির সদস্য ও ১৩ নং কশব ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ইকরামুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় সিদ্ধান্ত ও মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সকল পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।