ঢাকাTuesday , 29 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ

Link Copied!

১৫৫

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘বাউফলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কিছু কর্মকর্তাই মূল দায়ী।’ বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) কালাইয়া নতুন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কালাইয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ প্রশাসনের একাংশের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “বর্তমান সরকার যখন দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তখন বাউফলের প্রশাসনের কিছু নিম্নস্তরের কর্মকর্তা ভেতরে ভেতরে পলাতক অপশক্তির সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। তারা নিজেদের কায়েমি স্বার্থ চরিতার্থ করতে এবং এলাকাকে উত্তপ্ত করতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।”

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বরদাশত করা হবে না। প্রশাসনের যারা জনগণের সেবক না হয়ে কোনো বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে চাইছেন, তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

একই সাথে তিনি দলের তৃণমূল নেতা-কর্মীদের শান্ত থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার এবং জনকল্যাণে নিয়োজিত হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ কালাইয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করেন এবং এমপির দিকনির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।