ঢাকাTuesday , 21 April 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকের ওপর হামলা মানেই মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত – মানববন্ধনে সাংবাদিক রাজু

Link Copied!

১০৯

এম নজরুল ইসলাম।

সাংবাদিকের ওপর হামলা মানেই মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা নয়! এটি স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। আহত সাংবাদিকের সর্বোচ্চ চিকিৎসা ও নিরাপত্তা প্রদান করতে হবে।
একই সঙ্গে আমরা আরো সতর্ক করে বলতে চাই, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বারবার ঘটতে থাকলে তা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দেশের সকল সাংবাদিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন অব্যাহত রাখবো।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য সাংবাদিক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী বাহিনী নৃশংস ও পূর্বপরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে হামলার প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য, এন বি পি নিউজের নিউজ এডিটর মোঃ জাকির হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মোঃ রাজু আহমেদ, ঢাকা প্রেসক্লাবের সভাপতি লায়ন শাহাদাত হোসেন শাহীন,অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ-সভাপতি আফসানা রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম আকন, সদস্য মোঃ রবিউল ইসলাম,মোশাররফ হোসেন রাজু, আবু তালেব, নিপা আক্তার, সোসাইটি অব জাতীয় গনমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান সহ প্রমুখ।

উল্লেখ্য যে,গত শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসার পাশে নির্মাণাধীন স্থানে এসে মোঃ গনি মিয়া, মোফাজ্জল হোসেন ও মাসুদসহ কয়েকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করলে তা দিতে অস্বীকৃতি জানালে তারা উপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।