ঢাকাFriday , 3 July 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ

Link Copied!

১৬৪

সোহান মিয়া, আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, শিক্ষকদের কমিটি গঠন সম্পূর্ণ শিক্ষকদের নিজস্ব বিষয়। এ ক্ষেত্রে শিক্ষক সমাজের পাশাপাশি প্রশাসন ও সম্মানিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য ও সুশৃঙ্খল কমিটি গঠন করা উচিত।

তিনি আরও বলেন, কোনোভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি করা যাবে না, যা সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক কল্যাণে যা যা করণীয়, তা সবাইকে আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করতে হবে।
যোগ্য ব্যক্তিদের যথাযথ দায়িত্বে মূল্যায়ন করতে হবে এবং নতুন প্রজন্মের যোগ্য ও মেধাবীদেরও নেতৃত্বের সুযোগ দিতে হবে। তাহলেই দেশ ও সমাজ আরও সুন্দরভাবে এগিয়ে যাবে।

সভা শেষে তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বিদায় নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।